রাজধানীসহ দেশের বড় অঞ্চলে ভূমিকম্প অনুভূত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ভূমিকম্পের উৎসস্থল ভারতের মেঘালয় রাজ্য। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। গত সেপ্টেম্বর মাসে তিনবার দেশে ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে ১৭ সেপ্টেম্বর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ২। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৫৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে টাঙ্গাইলে। এর আগে ১১ সেপ্টেম্বর সিলেট অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারত–মিয়ানমার সীমান্ত। এ ছাড়া ৯ সেপ্টেম্বর আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের কাছাড় এলাকা। আগস্ট মাসে দুই দফায় বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে একটি অনুভূত হয় ২৯ আগস্ট। এর উৎপত্তিস্থল ছিল সিলেট। এর আগে ১৪ আগস্ট আরেকবার ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল বাংলাদেশ–ভারত সীমান্তবর্তী সিলেটের কানাইঘাট এলাকায়।
Posts
Showing posts from October, 2023
- Get link
- X
- Other Apps
দেশে কোনো গৃহহীন-ভূমিহীন থাকবে না : প্রধানমন্ত্রী | প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের গৃহহীন-ভূমিহীনদের ‘আশ্রয়ণ প্রকল্প’ এর মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। দেশে আর কোনো গৃহহীন-ভূমিহীন মানুষ থাকবে না। সোমবার (০২ অক্টোবর) ‘বিশ্ব বসতি দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। বাণীতে তিনি ‘বিশ্ব বসতি দিবস-২০২৩’-এর সার্বিক সাফল্য কামনা করেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধানের ১৬ অনুচ্ছেদের আলোকে নগর ও গ্রাম অঞ্চলের জীবনযাত্রার মানের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আমাদের সরকার নানামুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন, ‘বিশ্ব বসতি দিবস’ পালনের ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও দিবসটি পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগরসমূহই চালিকাশক্তি’ কোভিড-১৯ পরবর্তী সময়ের জন্য যথাযথ হয়েছে বলে আমি মনে করি। মানুষের জীবন মান উন্নয়নে বঙ্গবন্ধুর কার্যক্রম তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জনসাধারণের সার্বিক উন্নয়নে বিভিন্ন কার্যক্র...
- Get link
- X
- Other Apps
ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ,রোডমার্চে যাওয়ার সময় বিএনপির নেতা–কর্মীদের ওপর হামলা | রোডমার্চে যাওয়ার সময় ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিএনপির নেতা–কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। আজ রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবদুল জব্বার মোড় ও কে আর মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। সরকারের পদত্যাগ ও সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর এক দফা দাবিতে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ অভিমুখে দুপুরে বিএনপির রোডমার্চ শুরু হয়। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা বিশ্ববিদ্যালয়ের ভেতরের সড়কগুলো দিয়ে যাওয়ার সময় মারধরের শিকার হন তাঁরা। কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিএনপির রোডমার্চ প্রতিহত করার জন্য ক্যাম্পাসের সড়কগুলোতে আগে থেকেই অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা–কর্মীরা। কাউকে বিএনপি সমর্থক সন্দেহ হলেই মারধর ও হেনস্তা করেন তাঁরা। মোটরসাইকেল দেখলেই থামানো হয়। মুঠোফোন তল্লাশি করা হয়। রোডমার্চ উপলক্ষে বিএনপি নেতা–কর্মীদের পরা গেঞ্জি, টুপি পুড়িয়ে দেন ছাত্রলীগের কর্মী...